বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
সরকারকে কটূক্তি করায় যুবক গ্রেফতার

সরকারকে কটূক্তি করায় যুবক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নোয়াখালীর হাতিয়াতে ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে মো. তাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলাম উপজেলার হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে। পরে সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাজুলকে থানায় নিয়ে আসে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD