সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

Sharing is caring!

পটুয়াখালীতে বঙ্গোপসাগরে এমভি নিশান নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক, হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, আজ ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নিয়ে আসেন।
লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, উদ্ধার হওয়া জেলেরা আজ বিকেলে মোবাইল ফোনে তাকে ট্রলারডুবির তথ্য জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করা যাচ্ছে না। এক সপ্তাহ আগে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে সাগরে মাছ শিকারে যায় বলেও জানান তিনি।

নিখোঁজ জেলেদের একজন মো. সোহেল (২২)। তিনি হাতিয়ার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে। তার ভাই মো. রাসেল বলেন, জীবিত উদ্ধার হওয়া ট্রলারের মাঝি মো. শামীমের (৪৫) সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়েছে। শামীম তাকে জানিয়েছেন, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তাকেসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে অন্য সবাই কেবিনের মধ্যে থাকায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই।

হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম বিল্লাহ বলেন, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে পাঁচজনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য আটজনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। সবার বাড়িতে মাতম চলছে।

এ ব্যাপারে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ‘সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাটি পটুয়াখালী জেলার পাশে কোনো এক জায়গায় হবে। এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কিছুই জানাননি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD