বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
গলাচিপায় গাঁজাসহ গ্রেফতার ২

গলাচিপায় গাঁজাসহ গ্রেফতার ২

Sharing is caring!

মাহাবুব, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দুর্গম এলাকা চরআগস্তি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ার বেল্লাল মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩৫) ও রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মৃত খলিল চৌকিদারের ছেলে মোহাম্মদ শাহজাদা (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চরআগস্তি গ্রামের জনৈক আনসার হাওলাদারের দোকানের পশ্চিম পাশে ঘাসির চর নদীর পাড় হতে গলাচিপা থানার এসআই তারেক মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ এক কেজি গাঁজাসহ রাকিব মোল্লা ও মোহাম্মদ শাহজাদাকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD