রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
পটুয়াখালীর ছোট বিঘাই জমি জমার বিরোধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর ছোট বিঘাই জমি জমার বিরোধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী:  পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে জমিজমা ও বাড়ির গাছপালা নিয়ে বিরোধের জের ধরে প্রথমে পিতা আব্দুল রব মাঝি ও পরে পুত্র জহিরুল ইসলাম (২৬), কে হত্যা চেষ্টা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০২-আগস্ট-২০২২ ইং) তারিখ দুপুর আনুমানিক ৩ টার সময় ছোট বিঘাই ইউনিয়নের ভাজনা গ্রামের হাওলাদার বাড়ির দীঘির পার স্থানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা হলো, (১). মামুন মাঝি (৩০), পিতাঃ আব্দুল হক মাঝি, (২).রশিদ মাঝি (৫০), (৩). হারুন মাঝি (৫৫), উভয় পিতাঃ মৃত কাছেম মাঝি। আহত জহিরুল ইসলাম এর পিতা আব্দুল রব মাঝি বলেন, তার ভাই রশিদ মাঝি ও হারুন মাঝিদের সঙ্গে বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে গত শুক্রবার তাকে প্রতিপক্ষরা সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং মঙ্গলবার তার ছেলে জহিরুল ইসলাম কে ফের হত্যার উদ্দেশ্য পথরোধ করে মারধর ও পিটিয়ে শারীরিক জখম করে।

তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জহিরকে আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। প্রতিপক্ষের নির্যাতনে ও হামলার শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

তারা আইনগত ব্যবস্থা গ্রহনে যাবেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী আব্দুল রব মাঝি। প্রতিপক্ষ আব্দুল রশিদ মাঝি বলেন, তাকে মারধর বলতে ওভাবে নয়, জহিরুল আমার গাছ কাটছে সেই বিচার দিয়েছি মামুনের কাছে সে বিচার না মানায় মামুন তাকে চর তাপ্পর দিয়েছে আমরা তাকে মারিনি। তার সঙ্গে দীর্ঘদিন জমিজমা নিয়ে ৪ ভাইয়ের সঙ্গে বিরোধ চলছে বহুবার সালিশ বৈঠক হওয়ার পরও সমাধান হয়নি বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD