রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
উজিরপুরে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য আহত

উজিরপুরে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য আহত

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শোলক ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির টুলুকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে অজ্ঞান করেছে সাবেক ইউপি সদস্য অভিযোগ উঠেছে ।

হুমায়ুন কবির টুলু ধামুরা গ্রামের আ.হামিদ সরদার এর ছেলে। সোমবার ( ১ আগস্ট) রাত ১০ টায় উপজেলার ধামুরা উজিরপুর সড়কে মো. টিপু মৃধার বাড়ীর সম্মখে এ ঘটনায় ঘটে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এজাহার সূূত্রে জানা যায়, হামলার অভিযোগে মঙ্গলবার দুপরে মামলা হয়েছে। এজাহারে বলা হয়,শোলক ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তানভীর হোসেন ফারুক(৩৫), ও তার ভাই লিটন হাওলাদার (৩২),মনির হাওলাদার (৪০), মোশারফ হাওলাদার (৫০), হৃদয় হালদার ও তার সমর্থকরা এ হামলা চালান। বর্তমান ইউপি সদস্য হুমায়ুন কবির টুলুর স্ত্রী ছাদিয়া আফরিন জানান, আমার স্বামী সাথে নির্বাচনী বিষয় নিয়া বিরোধ চলিয়া আসছে।

ফারুক নির্বাচনে বিজয় হইতে না পারিয়া আমার স্বামী ও আমার পরিবারে জান মালের ক্ষতি করার হুমকি দেয়। আমার স্বামি সোমবার বিকালে আমার বাবার বাড়ী জমি ক্রয়ের জন্য ২ লাক্ষ ৮০ হাজার টাকা নিয়ে রাত্রে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে।

পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করিয়া লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম ও অজ্ঞান অবস্থায় খালের পাসে ফেলে রাখে চলেজায়। রাস্তার জনসাধারণ হাটা চলার সময় আমার স্বামী কে খালের পাশে ফালানো অবস্থায় দেখে ডাক চিৎকার করে। তাকে মুহূষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়।

সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান,তাকে একটা পিটান দিয়েছি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো.মমিন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD