বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
পটুয়াখালীর লাউকাঠীতে পেটের ভিতর ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পটুয়াখালীর লাউকাঠীতে পেটের ভিতর ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর লাউকাঠী ইউনিয়নের পশ্চিম ঢেউখালী গ্রামে পেটের ভিতর লুকিয়ে রাখা ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মিলন গাজী ও তার সহযোগী বশির গাজীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিলন গাজী ওই এলাকার ফোরকান গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপর অভিযুক্ত বশির গাজী একই এলাকার বাসিন্দা মৃত সত্তার গাজীর ছেলে। বৃহস্পতিবার (২১’জুলাই-২০২২ ইং) তারিখ আনুমানিক বেলা ১২.৪৫ মিনিটের সময় গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এ,কে,এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পশ্চিম ঢেউখালী গ্রামে অভিযান চালায়।

ওই গ্রামের মিলন গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ নিশ্চিত হয় তার পেটের ভিতর প্রতি ক্যাপসুলে ৩৫ পিস করে পলিথিনে মোড়ানো ১০টি ক্যাপসুলের মধ্যে মোট ৩৫০ পিস ইয়াবা লুকানো ছিল। বিশেষ ব্যবস্থায় বাথরুম করিয়ে পায়ুপথ দিয়ে ওই ইয়াবা বের করা হয়।

মিলন গাজী তার স্বীকারোক্তিতে আরও জানায়, ইয়াবার চালান সে চট্টগ্রাম থেকে বিশেষ কৌশলে পেটের মধ্যে বহন করে পটুয়াখালী নিয়ে আসছিল বিক্রির উদ্দেশ্যে। ডিবি পুলিশ এ সময় তার সহযোগী মোহাম্মদ বশির গাজীকেও গ্রেপ্তার করে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আসামিদের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD