রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবী শান্তর পাশে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন

সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবী শান্তর পাশে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ইমরান নাজির শান্ত সন্ত্রাসী কর্তৃক হামলার স্বীকার এই খবর পত্রিকাতে প্রকাশিত হয়। প্রকাশিত খবর দেখে ১৯ শে জুলাই সকাল ১১ টায় বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আহত শান্তকে দেখতে।

এ সময়ে তার সাথে আরও উপস্হিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদ করিম, সিফাত,তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্য বৃন্দ। শান্তর শারারীক অবস্হার সর্বশেষ পরিস্হিতির খোজঁ খবর নেয়া হয়।সর্বমোট তার শরীরে ১২টি সেলাই দেয়া হয়েছে। এ সময়ে শান্ত বলেন, ১৮ ই জুলাই সোমবার সন্ধ্যার দিকে ফুটবল খেলার মধ্যে ছোট একটা বিষয় নিয়ে কথার কাটাকাটি হয় এরপর সবকিছু স্বাভাবিক হয়, কিন্তু জসিম ক্ষিপ্ততা ভূলে না গিয়ে আমাকে হঠাৎই খেলার শেষ মূহুর্তে এসে এলোপাথাড়ি ভাবে ছুরিকাঘাত করতে থাকলে পাশে থাকা লোকজন এসে আমাকে নিরাপদ দূরত্বে নিয়ে আসে।

উল্লেখ্য কচুয়া নিবাসী আবদুল হকের ছেলে জসিম নামের এক বখাটে ছেলে নৃশংস এই কান্ড ঘটিয়েছে। ঘটনার সত্যতা জানতে উজিরপুর মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মোহাম্মদ মমিনউদ্দিন রিয়াদ বলেন,অভিযোগ এর সত্যতা পাওয়া গেছে ইতিমধ্যে আমরা আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেছি। বরিশালের সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে এমন ঘটনার আসামীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD