রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

কলাপাড়ায় ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় দুই ইউপিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার লতাচাপলী এবং ধুলাসার ইউপির নির্বাচিত ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) কর্মকর্তা মো.আসাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, ধুলাসার ইউপির ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম আক্তার, লতাচাপলী ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মো.তুহিন খান, ধুলাসার ইউপির নির্বাচিত ইউপি সদস্য খবির উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা সততা এবং নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক বলেন, স্থানীয় সরকারের সর্বশেষ স্তর হচ্ছেন আপনারা। দূর্যোগ সহ জরুরি সমস্যায় চৌকিদার এবং ইউপি সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই আপনারা সততা এবং নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবেন, তবেই দেশ ও জাতি উপকৃত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD