বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
গলাচিপা ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র গ্রেফতার ১

গলাচিপা ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র গ্রেফতার ১

Sharing is caring!

মাহাবুব আলম, গলাচিপা  প্রতিনিধ: পটুয়াখালীর গলাচিপায় এ্যামাজন ইমপেরিয়াল ক্রাউন কোম্পানীর অখ্যাত এ্যাপসের মাধ্যমে ২৪ দিনে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ১৫ লাখ টাকার প্রতারণার শিকার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মৃত আশ্রাফ আলী বিশ্বাসের ছেলে মো. বাকের (৫০) বাদী হয়ে সোমবার (১১ জুলাই) ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ওই দিন প্রধান আসামী উত্তর চরবিশ্বাস গ্রামের মোজাম্মেল আকনের ছেলে মহিবুল্লাহ শুভকে (২৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। অন্য আসামীরা হলেন একই গ্রামের সত্তার হাওলাদারের ছেলে জুয়েল (৩০) ও কালাম মুন্সির ছেলে নাজিম (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, গলাচিপা উপজেলার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস চরকাজল ইউনিয়নে গত তিন মাস ধরে একটি প্রতারক চক্র এ্যামাজন নামের একটি এ্যাপস এর মাধ্যমে ২৪ দিনে দ্বিগুন লাভের প্রলোভন দেখিয়ে ২ হাজার
২ শত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যেকের কাছ থেকে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে সর্বমোট প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ঈদের তিন দিন আগে ওই প্রতারক চক্র এ্যাপসটি বন্ধ করে দেয়। এর পরেই ভুক্তভোগীদের টনক নড়ে। অবিলম্বে প্রতারক চক্রের হাতে গচ্ছিত টাকাগুলো যাতে প্রশাসনের মাধ্যমে ফেরত পেতে পারে ভুক্তভোগীরা তা দাবি জানান।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় প্রধান আসামী মহিবুল্লাহ শুভকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD