সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে বরিশালের জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে বরিশালের জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

এস এল টি তুহিন : পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে বিপ্লব ঘটাতে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি পায়রা সমুদ্র বন্দর সহ শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে এ পদ্মা সেতু। শুধু মাত্র স্বপ্ন নয়। এবার বাস্তবেই গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে যাচ্ছে। সোমবার আজ( ২০ জুন) বিকাল ৫ টায় বরিশাল জেলা প্রশাসক এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, বরিশাল অতিরিক্ত ডিআইজি রেঞ্জ  একেএম এহসান উল্লাহ্, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, বরিশাল  সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ  ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল জেলা আওয়ামীলীগ  সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা আসন্ন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান কে কেন্দ্র করে বরিশালে ২৫ জুন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বণ্যাঢ্য ‌র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হবে। পারে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল ডিসপ্লেতে উপভোগ করা হবে। সেখানে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আলোচনা সভায় আয়োজন করা হবে। পরে বিকাল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD