শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
কলাপাড়ায় আসামিকে মুক্তির দাবিতে থানা ঘেরাও,, ৩ পুলিশ সদস্যসহ আহত-১৮

কলাপাড়ায় আসামিকে মুক্তির দাবিতে থানা ঘেরাও,, ৩ পুলিশ সদস্যসহ আহত-১৮

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত ইউপি মেম্বর প্রার্থীর ভাইয়ের মুক্তির দাবিতে থানা ঘেরাও করেছে সমর্থকরা। এসময় বিক্ষুধ্ব সমর্থকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ সমর্থক আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার মহিপুর থানার সামনে এ ঘটনা ঘটে।

মহিপুর থানা পুলিশ জানায়, সদ্য সমাপ্ত লতাচাপলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থী জলিল ঘরামী ও তার ভাই খলিল ঘরামী ওই এলাকার মানুষকে মারধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনায় আজ শুক্রবার দুপুর ২টার দিকে ওই এলাকার কবির মোল্লার স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে খলিল ঘরামীসহ বেশ কয়েকজনের নামে একটি মামলা করেন। পরে পুলিশ তিনটার দিকে আসামি খলিল ঘরামীকে গ্রেফতার করে। খবর পেয়ে জলিল ঘরামী ও তার প্রায় ৪ শ‘ সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এসআই হালিম, কনস্টেবল ওবাইদুল ও মিলনসহ ওই মেম্বরের ১৫ সমর্থক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরাজিত মেম্বর প্রার্থী জলিল ঘরামীকে গ্রেফতার করা হয়েছে।

তবে ওই মেম্বর প্রার্থীর সমর্থকদের দাবি, পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের ১৫ জন আহত হয়েছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের আজকের পত্রিকাকে জানান, তাদের বার বার থানার সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তারা পুলিশের উপর হামলা চালিয়েছে এবং ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের থানার এসআই হালিমের অন্ডকোষে আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD