সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
তিতুমীর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আরিফ বিল্লাহ

তিতুমীর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আরিফ বিল্লাহ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের ৩২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সাগর কন্যা কুয়াকাটার কৃতি সন্তান আরিফ বিল্লাহ।

রোববার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

আরিফ বিল্লাহর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটায় । আরিফ আওয়ামী পরিবারের সন্তান। তিনি স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আরিফ বিল্লাহ বলেন, আমি সহ-সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কী দিতে পেরেছি, সেটাই বড় কথা। পদ-পদবি দায়িত্বমাত্র। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমি সবসময় ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD