রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুন) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অুনষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চলনায় উত্তর জেলা বিএনপি সদস্য মোঃ আফসার হোসেন আলম, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, গিয়াস উদ্দিন দিপেন, অধ্যাপক শরীয়ত উল্লাহ, আবিদুর রহমান হুমায়ুন, জিয়া উদ্দিন সুজন, শিহাব আহমেদ সেলিম, আকবর হোসেন চৌধুরী, মোঃ সেলিম হাওলাদার, তরিকুল ইসলাম দিপু, আব্দুল গাফফার তালুকদার, দেওয়ান মো. মনির হোসেন, মহিলা দল সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, আঃ ছাত্তার খান, আসাদুজ্জামান মুক্তা, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সাইফুল্লাহ ফুয়াদ, উত্তর জেলা তাতীদলের আহ্বায়ক ইউনুছুর রহমান জুবায়ের, হিজলা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন ও ছাত্রনেতা মোঃ সাইফউদ্দিন মিলনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচি শুরুর আগে বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে আটকে দেয় পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল সদর রোডসহ আশপাশ এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD