বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ফেব্রুয়ারিতে দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা

ফেব্রুয়ারিতে দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় তাবলিগ জামাতের বিবাদমান দুইপক্ষকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল(বৃহস্পতিবার) ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারিখ চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রীএসব কথা জানান। 

এ সময় মন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা যেটা হয়ে থাকে সেটাই হবে। দুই পক্ষই একসঙ্গে ইজতেমাটা করবে। কীভাবে হবে, কীভাবে সুসম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধর্ম প্রতিমন্ত্রীর অফিসে আরেকটি সভা হবে। সেখানে কবে, কখন ইজতেমা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ এর পক্ষের মধ্যে মনোমালিন্য ও সংঘর্ষের পর গত ১৭ জানুয়ারি দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানির সই করা এক বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের দুই পক্ষের (সা’দপন্থী ও সা’দবিরোধী) সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কারও সঙ্গেই সম্পর্ক না রাখার ঘোষণা দেয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে আজ (বুধবার) দুপুরে তাবলিগ জামাতের এই দুইপক্ষের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD