মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে ১ মাস ১৮ দিন পর দুইজন করোনা রোগী শনাক্ত

বরিশালে ১ মাস ১৮ দিন পর দুইজন করোনা রোগী শনাক্ত

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে টানা ১ মাস ১৮ দিন পর দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রবিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৪ ভাগ। এদিকে গত ১৭ মার্চের পর থেকে মেডিকেলের করোনা ওয়ার্ড রোগী শূন্য অবস্থায় রয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৪ ভাগ। এর আগে সব শেষ গত ২০ মার্চ মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ১৭ মার্চ সব শেষ ১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। পরদিন ১৮ মার্চ ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যায় সে। এরপর থেকে ধারাবাহিকভাবে করোনা ওয়ার্ড রোগী শূন্য অবস্থায় আছেন বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।

২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৭২ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD