রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপায় উপহারের ঘর পাচ্ছেন ২১০ পরিবার

গলাচিপায় উপহারের ঘর পাচ্ছেন ২১০ পরিবার

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন ২১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

এর মধ্যে এই উপজেলায় ৩৫০টি বরাদ্দকৃত ঘরের মধ্যে থেকে জমিসহ ২১০টি ঘর মঙ্গলবার হস্তান্তর করা হবে। বাকি ঘরগুলো আগামী জুন মাসের মধ্যে হস্তান্তর করা হবে। এ প্রকল্পের আওতায় উপজেলায় প্রথম পর্যায়ে ৩৯৩টি, দ্বিতীয় পর্যায়ে ৫০০টি ও তৃতীয় পর্যায়ে ৩৫০টিসহ মোট ১ হাজার ২৪৩টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮৯৩টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার, দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৯৫ হাজার ও তৃতীয় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। প্রত্যেকটি সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট ঘরে সংযুক্ত রান্না ঘর ও স্যানিটেশন, বিদ্যুৎ, সংযোগ সড়ক ও বিশুদ্ধ পানিসহ সব ধরনের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD