রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় একজনের মৃত্যু

মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় একজনের মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের মেহেন্দিগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইউনুস সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস সরদার মেহেন্দিগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ধুলিয়া মধ্যচর গ্রামের বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানান, ইউনুস সরদার তার নাতি-নাতনিদের ঢাকা যাওয়ার জন্য একটি নৌকায় করে পাতারহাট লঞ্চঘাটে মাঝ নদীতে নোঙ্গর করা এমভি ইয়াদ লঞ্চে তুলে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এমভি চন্দ্রদ্বীপ নামের অপর একটি লঞ্চ এসে নৌকায় দাঁড়িয়ে থাকা ইউনুস সরদারকে এমভি ইয়াদ লঞ্চের সঙ্গে চাপা দেয়। এতে ইউনুস সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD