রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গ্রীস্মের শুরুতেই বরিশালে মিলছে ইলিশ

গ্রীস্মের শুরুতেই বরিশালে মিলছে ইলিশ

Sharing is caring!

এস এল টি তুহিন: শীতের শেষ আর গ্রীস্মের শুরুতে মৌসুম না হলেও বরিশালে এবার রেকর্ড পরিমানে বড় ইলিশ মিলছে। তবে অধিকাংশ ইলিশ মোহনায় ধরা পড়েছে। এসব মাছ মিঠা পানি পায়নি। তাই স্বাদ অনেকটাই কম হওয়ায় বেচাকেনায় বিব্রত ব্যবসায়ীরা।

গত বছর মার্চ মাসে নগরীর পোর্টরোড, চন্দ্রমোহন ও তালতলী ইলিশ মোকামে ইলিশ এসেছিলো সর্বোচ্চ দেড় হাজার মন। এবারে মার্চে মাসে ইলিশ এসেছে অন্তত চার হাজার মন। এর মধ্যে দেড় কেজি থেকে সোয়া দু কেজি ওজনের ইলিশ এসেছে অন্তত ১৬ শ মন। এটা গত দেড় যুগের মধ্যে রেকর্ড পরিমান বড় ইলিশ। গত বছর বড় ইলিশ এসেছিলো সর্বোচ্চ ২০ মন। মোকাম মালিকরা বলছেন, ইলিশের ঝাটকা, চাপিলা মারা সপূর্ণভাবে বন্ধ করা গেলে সারা বছর ধরে এমন ইলিশ পাওয়া সম্ভব।

নগরীর পোর্ট রোড, তালতলী ও চন্দ্রমোহন মাছ মোকামে অন্তত দেড় শ ইলিশ আড়ত আছে। প্রতি বছর এই সময়ে ইলিশ না থাকা এসব আড়তে তরমুজের বেচাকেনা হতো। এবারে অধিকাংশ আড়তে এখন পর্যন্ত ইলিশ বেচাকেনা হচ্ছে। তবে দাম বেশি ও স্বাদ কম হওয়াতে নগরীতে এর বেচাকেনা কম। বড় সাইজের প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ হাজার টাকা মন দরে। খুচরা বাজারে দাম আরো বেশি।

মোকাম নেতাদের দাবি নদীর পানিতেও লবন আসায় ইলিশে স্বাদ মিলছে না। এ অবস্থায় ইলিশ গবেষকের দাবি হলো সাগর মোহনা থেকেই সব ইলিশ ধরা হচ্ছে বলে ইলিশ নদীর মিঠা পানিতে আসতে পারছে না। ইলিশ যত মিঠা পানিতে সাতার দেবে ততোই এর স্বাদ ও সাইজ আরো ভালো হবে। তাদের গবেষনা মতে প্রায় সব ইলিশ ধরা পড়ছে ঢালচরসহ সাগর মোহনায়। স্থানীয় নদীতে ইলিশ মিলছে না।

এদের দাবি এখন অসময়ে ইলিশ মিললেও মুলত ইলিশের এই মৌসুম হারিয়ে গিয়েছিলো, ইলিশ রক্ষা অভিযানের ফলেই তা ফিরে আসছে। এরা বলেছেন গত বছরও বরিশালে ৪১ হাজার টন ইলিশ আহরন হয়েছে এবং এবার তা ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে বলে ধারনা করছেন ইলিশ কর্মকর্তা ও গবেষক ড বিমল চন্দ্র দাস।

গত পহেলা মার্চ থেকে বরিশালের সাত নদী নিয়ে গড়া ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তার পরেও ইলিশের এমন সমারহ ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি সচেতন সমাজের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD