বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের তলে পড়ে মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন শানেরহাট ইউনিয়নের হরিরাম শাহাপুর গ্রামের আজগার আলীর ছেলে মশফিক হোসেন (২৫), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহিনুর (২৬) ও কায়েম মিয়ার কন্যা রুমি (২৬)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা পরস্পর ফুফাতো ও মামাতো ভাইবোন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনজন একটি মোটরসাইকেলে গ্রামের রাস্তা থেকে মহাসড়কে ওঠামাত্র ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন ৩ জনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ কোচটি আটক করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD