সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
ওভারটেকিংয়ের বিপজ্জনক হয়ে উঠছে বরিশালের দপদপিয়া সেতু

ওভারটেকিংয়ের বিপজ্জনক হয়ে উঠছে বরিশালের দপদপিয়া সেতু

Sharing is caring!

এস এল টি তুহিন: কথায় বলে-‘গতিই জীবন’। তবে বেপরোয়া গতি আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণেই শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে দুর্ঘটনা ঘটছে। এ সেতুতে দুর্ঘটনার গত ৬ মাসে ৩ জন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সেতুর ঢালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৩ সহপাঠী স্কুলছাত্র নিহত হয়। তারা বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের সহপাঠীরা জানায়, দুর্ঘটনার সময় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তাদের ৩ সহপাঠী গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

সম্প্রতি এ সেতুতে দুর্ঘটনায় গুরুতর আহত হন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনার সময় একটি বাস আরেকটি বাসকে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করছিল। ওই সময় বাস দুটিরই গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ওভারটেকিং করতে গিয়ে একটি বাস রং সাইডে এসে আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমি ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হই। পরে স্থানীয় আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, বাসের এক পাশে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে যায়। যদি সামনাসামনি ধাক্কা লাগতো তাহলে আমাদের নিশ্চিত মৃত্যু হতো।

যাত্রীরা বলছেন, অদক্ষ চালক দিয়ে বিরামহীন গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা না মানা, চালকদের তাড়াহুড়া, ওভারটেকিং ও নছিমন-করিমনসহ ব্যাটারিচালিত যানবাহন বেড়ে যাওয়ায় কারণে এ সেতুতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

বরিশাল সড়ক ও জনপথের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান বলেন, সেতুর ওপর ওভারটেকিং নিষিদ্ধ। সেতুতে ওভারটেকিং করবে এ শর্তেই ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়। এরপরেও চালকরা ওভারটেকিং করলে ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমরা ট্রাফিক বিভাগকে সহযোগিতা করবো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সেতুর ওপর বেপরোয়া গতি আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD