রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ভাষা শহীদের প্রতি বরিশালে গণ অধিকার পরিষদের শ্রদ্ধা

ভাষা শহীদের প্রতি বরিশালে গণ অধিকার পরিষদের শ্রদ্ধা

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: ৫২ এর ভাষা শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে বরিশালে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা করা হয়। আজ (২১ শে ফেব্রুয়ারি) সোমবার সকাল ৯ টায় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ,বরিশাল মহানগর ও জেলা শাখা।

শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর পুলিশ লাইন’স সংলগ্ন একটি সভাকক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়।

মহানগর যুব অধিকার পরিষদের সদস্য সচিব শফিকুল ইসলাম সাগর এর সভাপতিত্বে এবং মাহফুজ নুসরাত মোনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রফিকুল ইসলাম রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ইলিয়াস মিয়া, মহানগর ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান।

শফিকুল ইসলাম সাগর বলেন, ভাষা আন্দোলন ছিলো একটি সাংস্কৃতিক আন্দোলন যার মধ্য দিয়ে আমরা জাতীয় চেতনায় উজ্জীবিত হয়েছি এবং পরবর্তীতে আমরা স্বাধীনতা লাভ করেছি।

তিনি আরও বলেন, আমরা নতুন প্রজন্ম সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজ স্বাধীনতার ৫০ বছর পরে হলেও একটি সুস্থ ধারার রাজনৈতিক আন্দলোন গড়ে তুলতে একত্রিত হয়েছি এবং আমরা রাজপথে শান্তিপূর্ণ সভা-সমাবেশ, আন্দলোন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবো, ইনশাল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD