মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে ফটো সাংবাদিকের উপর নির্যাতনের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বরিশালে ফটো সাংবাদিকের উপর নির্যাতনের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ :
বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের দ্বারা দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের ফটো সাংবাদিক শামীম আহমেদকে নির্মম নির্যাতনের বিচার দাবীতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বরিশাল নিউজ এডিটর কাউন্সিল।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, গত ১২ জানুয়ারি দুপুরে কারারক্ষীদের পাচার করা গম কোতোয়ালি পুলিশ আটক করে।
এক প্রর্যায়ে কোতয়ালী পুলিশ কর্তৃক আটক পাচারকৃত মাল ও ভ্যান পাহারাদার অবস্থায় পুলিশের কাছ থেকে জেলার ইউনুস জামানের নেতৃত্বে ৮ থেকে ১০ পোষাক পরিহিত অবস্থায় মাল সহ ভ্যান কারা অভ্যন্তরের ফিরিয়ে নেয়ার চেষ্টাকালে কোতয়ালী থানার কনষ্টেবলের সাথে টানা হেছড়া চলার সময় দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ তার ক্যামেরায় ঘটনার দৃশ্য ধারণ করার চেষ্টাকালে কারারক্ষীরা জেলারের উপস্থিতে তাকে বেদম প্রহর করে। এই ঘটনায় কারাগার কর্তৃপক্ষ পাঁচ কারারক্ষীকে সমায়কি বরখাস্ত করলেও এর স্থায়ী শাস্তী বা বিচার করছে না। কেবল সময়িক নয়, এই ঘটনা উপযুক্ত শাস্তি কামনা করেন বক্তারা।
বরিশাল নিউজ এডিটর কাউন্সিলরের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে কারারক্ষীদের স্থায়ী দৃষ্টান্তমূলক বিচার দাবী করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন,দৈনিক সমকাল ব্যুরো প্রধান ও প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল বরিশাল প্রধান মুরাদ আহমেদ,বরিশাল রিপোটার্স ইউনিটি সাবেক সভাপতি ও ডেইলি স্টার পত্রিকার ব্যুরো প্রধান শুশান্ত ঘোষ, বরিশাল রিপোটার্স ইউনিটির বর্তমান সহসভাপতি ও ৭১ টেলিভিশনের বরিশাল প্রধান বিধান সরকার,বরিশাল প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক পরিবর্তন প্রত্রিকার প্রকাসক সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,প্রেস ক্লাব সহ-সভাপতি এ.এম আমজাদ হোসাইন, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফেরদৌস সোহাগ, নিউজ ১৪ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান,এশিয়ান টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ফিরোজ মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকার।
এছাড়া একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
মানববন্ধন কর্মসূচিতে আরো অংশ গ্রহন করেন ইলেক্টনিক্স মিডিয়া,জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার,বরিশাল ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন,অন লাইন মিডিয়া এসোসিশনের সকল প্রর্যায়ের সংবাদ কর্মীরা অংশ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD