মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিমে বাড়ানো হয়েছে করোনা চিকিৎসার সক্ষমতা

শেবাচিমে বাড়ানো হয়েছে করোনা চিকিৎসার সক্ষমতা

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: প্রতিদিন বরিশালে বাড়ছে করোনা সংক্রমন। চলমান তৃতীয় ঢেউয়ে এখন পর্যন্ত বিভাগে ২৪ ঘন্টায় আড়াইশ’র উপরে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দক্ষিনাঞ্চলের চিকিৎসার ভরসা স্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার সক্ষমতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা, স্থাপন করা হয়েছে অক্সিজেন জেনারেটর।

এছাড়া আইসিউ এর সকল বেড প্রস্তুত রাখা হয়েছে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে প্রয়োজনীয় জনবল। সম্প্রতি জরুরী এক ভার্চুয়াল সভায় স্বাস্থ্য মন্ত্রী পরিচালককে হাসপাতাল প্রস্তুত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনার পরপরই হাসপাতালের করোনা ওয়ার্ডের সার্বিক সক্ষমতা বাড়ানো হয়েছে।

হাসপাতাল পরিচালক ডা. মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনায় প্রধানত অক্সিজেন ও আইসিউ বেডের প্রয়োজনটা বেশী হয়। তাই সংকটকালীন সময়ে অক্সিজেন সংকট যাতে না হয় সেজন্য হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপন করা হয়েছে। যা দিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে দৈনিক যে পরিমান অক্সিজেন প্রয়োজন তা উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়িয়ে ৭’শ করা হয়েছে।

আশা করছি এই ব্যবস্থার পর বড় দূর্যোগেও অক্সিজেন সংকটে পড়তে হবে না।আইসিউ বেড বাড়ানো সম্ভব না হলেও হাসপাতালের ৩২ টি আইসিউ বেড সম্পূর্ন ভাবে প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় জনবল।

পরিচালক বলেন, বর্তমানে করোনা ওয়ার্ডে ৩’শ বেড রয়েছে। যেখানে এক সাথে সর্বোচ্চ সাড়ে ৪’শ রোগীর চিকিৎসা সম্ভব। তিনি বলেন বেড, অক্সিজেন এবং জনবল যা রয়েছে আশা করছি চলমান তৃতীয় ঢেউ সামাল দেওয়া সম্ভব হবে। এরপরেও প্রয়োজন হলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে যা করার দরকার তাই করা হবে। করোনা রোগীদের সুষ্ঠু ও প্রয়োজণীয় চিকিৎসার জন্য মন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD