মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ভারত সরকারের পক্ষ থেকে ভোলা এ্যাম্বুলেন্স হস্তান্তর

ভারত সরকারের পক্ষ থেকে ভোলা এ্যাম্বুলেন্স হস্তান্তর

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: ভারতীয় সরকারেরর দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না। শনিবার বিকালে ভোলা পৌরসভাকে এ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সহকারি পুলিশ আব্বাস উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে সভার প্রধান অতিথি ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সাথে ভারতীয় সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়নার সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় হয়।

এরপর রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের ২ সন্তান।

আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি। তিনি আরো বলেন, বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা, এটি কোন দেশের একার সমস্যা নয়, এটি সম্মলিত ভাবে সবাইকেই মোকাবেলার করতে হবে। এ সময় ভোলা পৌর এলাকার বিভিন্ন উন্নয়নের প্রশংসাও করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD