সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরগুনায় সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকরা

বরগুনায় সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকরা

Sharing is caring!

হলুদের সামরোহে মাঠ। চারিদিকে সবুজ আর হলুদে ঘেরা মাঠের পর মাঠ। প্রকৃতি প্রেমিরা মাঠের পাশে দাড়িয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য অবলোকন করছেন। কৃষকরা পতিত জমিতে লবন সহিষ্ণ উচ্চ ফলনশীল সরিষা চাষে করছেন। সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৫০ হেক্টর। এর মধ্যে ১৫ হেক্টর পতিত জমি। লবনাক্ততার কারনে ওই জমি দীর্ঘদিন ধরে পতিত ছিল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকরা লবন সহিষ্ণ জাতের বিনা সরিষা-৯ চাষ করেছেন। এছাড়াও তিন ’জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশী চাষ করেছে কৃষকরা। অগ্রহায়ন মাসের শুরুতে কৃষকরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করে। তিন মাসের মধ্যে সরিষার ফলন আসে। মাঘ মাসের শেষে কৃষকরা সরিষার ফলন কর্তণ শুরু করবে। তৈলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা পুষ্টিকর তৈল পেতে সরিষা চাষে ঝুঁকেছেন বলে জানান উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বাবুল মিয়া।

ঘটখালী গ্রামের কৃষক মোঃ মহসিন হাওলাদার বলেন, গত ১০ বছর ধরে আমার এক একর জমি পতিত ছিল। লবনাক্ততার কারনে ওই জমিতে ফসলতো দুরের কথা ঘাসও হতো না। ওই জমিতে এ বছর লবনাক্ত সরিষা চাষ করেছি। বাম্পার ফলন হয়েছে। আশা করি নিজের তৈলের চাহিদা মিটিয়ে বিক্রি করে ভালো লাভবান হব। তিনি আরো বলেন. উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেয়া লবন সহিষ্ণ বীজে আবাদ করেছি। একই গ্রামের মিঠু ও নেপাল বলেন, পতিত জমিতে সরিষা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। তারা আরো বলেন, আশা করি পরিবারের তৈলের চাহিদা পুরন করে বেশ ভালো লাভবান হতে পারবো। চালিতাবুনিয়া গ্রামের মহিউদ্দিন মাতুব্ব্র বলেন, এ বছর উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছি। এর আগে সরিষা চাষ করিনি। ভালো ফলন হয়েছে। মঙ্গলবার উপজেলার আমতলী সদর, চাওড়া, হলদিয়া, গুলিশাখালী ও আঠারোগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখাগেছে, সরিষার খেত হলুদ আর সবুজে ভরে গেছে। প্রকৃতি প্রেমিরা মাঠের পাশে দাড়িয়ে মনের আনন্দে ছবি তুলছেন। আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন , পতিত জমিতে লবন সহিষ্ণ বিনা সরিষা -৯ চাষ করেছে কৃষকরা। ফলনও ভালো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর কৃষকরা সরিষা চাষে বেশী ঝুঁকেছেন। তিনি আরো বলেন, এবছর পতিত জমিসহ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD