মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ৯৯ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ক্যানসার হাসপাতাল

বরিশালে ৯৯ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ক্যানসার হাসপাতাল

Sharing is caring!

৯৯ কোটি টাকা ব্যায়ে দক্ষিঞ্চলের মানুষের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ৪৬০ শয্যা বিশিষ্ট (১৫ তলা) সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল ১০টায় দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

বরিশাল নগরীর বান্দ রোড সংলগ্ন শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে সামনে ১৫ তলা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা। ১৭ তলার ভিত্তি সহ ১৫ তলা হাসপাতাল ভবনে দুটি বেইজমেন্ট থাকবে। এর মধ্যে ৬ তলা পর্যন্ত থাকবে ক্যান্সার হাসপাতালের জন্য এবং বাকি তলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরো বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ৫ আগস্ট নির্মাণকাজের চুক্তি হয়।

পরবর্তী ২৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র প্রকল্প পাশ হয়। তারই ধারাবাহিকতায় গতকাল এই ক্যান্সার হাসপাতালটি কাজ উদ্ধোধন করেন।

এ উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহেআলম, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD