শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : শিশু কন্যা হত্যায় দায়ের করা মামলায় পিতা শাহদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত। বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামী পলতাক ছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুর রহমান গংদের ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ হোসেন তার শিশু কন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে মারাক্তকভাবে আহত করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মুনিয়া ১২ এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে মুল ঘটনা বেড়িয়ে আসলে কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানায় পিতা শাহদাৎকে আসামী করে মামলা দায়ের করেন। এবং ১২ অক্টোবর পিতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানী এবং ভিকটিমের মাসহ ১৫ জনের স্বাক্ষ নিয়ে আসামী পিতাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম দন্ড প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD