রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধাসহ দুইজনকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধাসহ দুইজনকে কুপিয়ে জখম

Sharing is caring!

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জের নিয়ামতিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত মোসাঃ নিলুফা ইয়াসমিন ও খাদিজা আফরিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় আহত মোসাঃ নিলুফা ইয়াছমিন বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১১নং নিয়ামতি মৌজার এস এ খতিয়ান ১৩৯৪, ১০১৪, হাল দাগ নং ১০৭৩, ১০৭৪ নং দাগ হইতে ১১.৭৫ শতাংশ জমি আহত নিলুফা ইয়াসমিনের দুই মেয়ে জামাতা মোঃ দুলাল শিকদার ও গোলাম সরোয়ার হাওলাদার সাব কবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখলে রয়েছেন।

ওই জমি তার স্বামী আনিসুর রহমান হাওলাদার দেখভাল করছেন। নিয়ামতি গ্রামের রুহুল আমিন ও রহমাতুল্লাহ আতিকরা উক্ত জমি জবর দখল করার জন্য আহতের স্বামী বৃদ্ধ আনিসুর রহমান হাওলাদারকে হুমকি ধামকি দিতে থাকে। উক্ত জমি জবর দখল করার জন্য রবিবার সকাল সাড়ে ৮ সময় রুহুল আমিন, রহমাতুল্লাহ আতিক, আশরাফ আলী গাজী, জসিম ও ইলিয়াস হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন নিমাণ কাজের জন্য ইট, বালু, সিমেন্ট নিয়ে ধারালো অস্ত্রসহ নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। নিলুফা ইয়াসমিন ও তার কন্যা খাদিজা আফরিন বাঁধা দিতে গেলে তাদেরকে কুপিয়ে জখম করেন।

হামলায় নিলুফা ইয়াসমিনের এক হাত ভেঙে যায়। হামলাকারীরা এসময় স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। হামলাকারীরা খাদিজা আফরিনের পরিধেয় কাপড় টানা হেচরা করিয়া তার শ্লীলতাহানি করে।

স্থানীয় লোকজন তার চিৎকার শুনে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করায়। বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD