মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
পটুয়াখালীর বাউফলে হোসনাবাদ কমিউনিটি ক্লিনিকে তানিয়ার অনিয়ম,ভোগান্তিতে রোগীরা।

পটুয়াখালীর বাউফলে হোসনাবাদ কমিউনিটি ক্লিনিকে তানিয়ার অনিয়ম,ভোগান্তিতে রোগীরা।

Sharing is caring!

পটুয়াখালী জেলার বাউফলের হোসনাবাদ কমিউনিটি ক্লিনিকের সাবিনা রুমান তানিয়া, সিএইচসিপি এর রয়েছে ব্যাপক অনিয়ম। এতে ভোগান্তিতে পড়ছে চিকিৎসা সেবা নিতে আসা গরিব অসহায় রোগীরা। তাতে তার কোনও যেন নেই মাথা ব্যথা। ঠিক মতো আসেননা ক্লিনিকে। আবার দুই একদিন আসলেও তাও আবার বেলা ১১টার নিচে আসেননা। আবার চলে যান দুপুরের পরপরই। যদিও নিয়ম হলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিকে উপস্থিত থেকে আসা রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার কথা।

সরেজমিনে রোববার (০৫ ডিসেম্বর ) বেলা ১১ টার দিকে হোসনাবাদ কমিউনিটি ক্লিনিক বাউফল-২ তে এসে দেখা যায় ক্লিনিক তালাবদ্ধ। সেবা নিতে আসা সাধারন রোগীরা ক্লিনিকের সামনে ঘোরাফেরা করছে। আবার অসুস্থ রোগীরা ক্লিনিকের পাশেই বসে আছে।

এসময় ক্লিনিকে চিকিৎসা নিতে আসা শান্তা রানী মালাকার জানান, আমি প্রায়ই আসি এ ক্লিনিকে চিকিৎসা নিতে কিন্তু এসে বসে থাকতে হয়। তারপর ডাক্তার আপা আসেন। আজকেও সকাল ১০টার আগেই আমি চিকিৎসা নিতে এসেছি এখন ১১ টা বাজে কিন্তু এখনো ডাক্তার আপা আসেননি। জানিনা আসবেন কিনা?

অসুস্থ ময়না বিবি জানান, কতোক্ষন ধরে বসে আছি, আমি অসুস্থ মানুষ, ডাক্তার আপা এখনো আসেনি। অনেক বেলা হয়ে গেছে। ডাক্তার আপায় ঠিকমতো বসে না দেখে রোগীরা এসে চলে যায়।

আরও চিকিৎসা নিতে আসা একাধিক রোগীরা জানান, যতবারই আসলাম এই ক্লিনিকে ততবারই এসে ঠিক মতো ডাক্তার আপাকে পেলাম না। আবার আসলেও ১১টার পর আসে তখন ৫ টাকা দিয়ে ডাক্তার আপাকে দেখাতে হয়। কোনও ঔষধ পত্র পাইনা। আবার দুএক দিন ঔষধ পেলেও তাও আবার ৫/৬ টা করে বড়ি দেয়। তাহলে এতো ঔষধ আসলেও আমরা কেন পাইনা? যদি টাকা থাকতো তাহলে কি এখানে আসতাম ডাক্তার দেখাতে?

এদিকে প্রতিবেদক সাবিনা রুমান তানিয়া সিএইচসিপি এর মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দিলে তিনি বলেন, আমি এখনই আসছি বলে সাড়ে ১১টার দিকে ক্লিনিকে এসে চেম্বারে বসে প্রতিবেদককের প্রশ্নের জবাবে বলেন, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আর ঔষধ না থাকলে আমরা রোগীকে কোথা থেকে ঔষধ দিবে এমন প্রশ্ন থেকেই যায়।

এবিষয়ে বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার শাহা বলেন, এরকম অনিয়ম আমাদের কাম্য নয়! সাবিনার বিরুদ্ধে তদন্ত করা হবে যদি এরকম অনিয়ম পাই অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD