বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলায় যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধব ও স্মারকলিপি প্রদান।

ভোলায় যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধব ও স্মারকলিপি প্রদান।

Sharing is caring!

মাহমুদুল হাসান-বিশেষ প্রতিনিধি: ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউ‌নিয়‌নের যুবলীগের সাংগ‌ঠ‌নিক সম্পাদক খোর‌শেদ আলম টিটুকে মাঝনদী‌তে গু‌লি ক‌রে হত‌্যার ঘটনায় সকল আসামী‌দের দ্রুতই গ্রেফতা‌র ও শাস্তির দা‌বি‌তে মানববন্ধন ও স্মারক‌লি‌পি প্রদান ক‌রে‌ছে জেলা আওয়ামী লীগসহ বি‌ভিন্ন সংগঠন।

আজ সোমবার (২৯ ন‌ভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লা‌বের সাম‌নে এ কর্মসূচী পালন ক‌রেন তারা। মানববন্ধনে বক্তারা ব‌লেন, গত ১১ ন‌ভেম্বর দ্বিতীয় ধা‌পের নির্বাচ‌নে দৌলতখান উপ‌জেলার মদনপুর ইউ‌নিয়‌নে আওয়ামী লী‌গের প্রার্থী এ‌কেএম না‌ছির উ‌দ্দিন নান্নু (‌নৌকা) প্রতীক বিজয়ী হয়। এ‌তে হে‌রে গি‌য়ে ওই নির্বাচ‌নে স্বতন্ত্র প্রার্থী জামাল উ‌দ্দিন (চ‌কেট) ক্ষিপ্ত হয়।

গত ২৬ ন‌ভেম্বর ইউ‌পি চেয়ারম‌্যান এ‌কেএম না‌ছির উ‌দ্দিন নান্নুসহ ক‌য়েকজন ইউ‌পি সদস‌্য নির্বাচনী এলাকার মানু‌ষের সা‌থে দেখা কর‌তে যান। প‌রে বি‌কে‌লে ট্রলার যো‌গে ভোলা সদরের উ‌দ্দে‌শ্যে ফেরার সময় মাঝনদী‌তে চেয়ারম‌্যান‌কে লক্ষ‌্য ক‌রে গু‌লি বর্ষণ ক‌রে জামাল উদ্দিন চকেটসহ দুই স্প্রিড বোটে করে ১৫-২০ জনের সন্ত্রাসী দল। ওই গু‌লি‌তে মাঝ নদীতে নিহত হন যুবলীগ নেতা খোর‌শেদ আলম টিটু।

ওই রা‌তেই জামাল উ‌দ্দিন চ‌কেট, কামাল উ‌দ্দিন, মোঃ শা‌হিন, মোঃ নিরবসহ ১৬ জ‌নের বিরু‌দ্ধে হত‌্যা মামলা করা দা‌য়ের ক‌রেন নিহ‌তের ভাই মোঃ হা‌নিফ ভূট্ট। কিন্তু ঘটনার ৩/৪ হ‌য়ে গে‌লেও গ্রেফতার হয়‌নি প্রধান আসামী জামাল উ‌দ্দিন চ‌কেটসহ অন‌্যান‌্যরা। তারা আ‌রো ব‌লেন, টিটু হ‌ত‌্যা মামলার সকল আসামী‌দের দ্রুত গ্রেফতার করা না হ‌লে ক‌ঠোর আ‌ন্দোল‌নের ঘোষণা দেন তারা। এসময় বক্তব‌্য রা‌খেন, জেলা আওয়ামী লী‌গের যুগ্ন সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম ন‌কিব, স‌চেতন নাগ‌রিক ফোরা‌মের সাধারন সম্পাদক মোঃ শ‌ফিকুল ইসলাম শ‌ফি, মদনপুর ইউ‌নিয়‌নের নবাগত চেয়ারম‌্যান এ‌কেএম না‌ছির উ‌দ্দিন নান্নু সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা আবিদুল আলম প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD