সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তবে পুলিশের বাঁধায় মিছিলটি বেশিদূর এগুতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, জেলা বিএনপি নেতা গাজী গোলাম সরোয়ার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো.ফারুক, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন এবং উপজেলা যুবদলের আহবায়ক গাজী মো.আক্কাস। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশনেত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানান। সেই সাথে বেগম জিয়ার কিছু হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুশিয়ারি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD