মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে মাদারীপুর জেলার কালকিনী থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল ২০ নভেম্বর ২০২১ তারিখ মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১২.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য ফেন্সিডিল সরবরাহ করার জন্য সাতক্ষীরা জেলা হইতে একটি ট্রাক যোগে বরিশাল হয়ে মাদারীপুর জেলার দিকে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ১.৫০ ঘটিকায় কৌশলগতভাবে মাদারীপুর জেলার কালকিনী থানাধীন গোপালপুর বাজারস্থ লোকাল বাস কাউন্টারের সামনে বরিশাল গামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি করতে থাকে।

তল্লাশির সময় ১ টি ট্রাক চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন চালক এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে উপস্তিত র‌্যাব সদস্য গাড়িটির সন্নিকটে যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ২  জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সেলিম রেজা (৫১), পিতাঃ আব্দুল আজিজ সরদার,(২) মোঃ মাসুদ রানা(২০), পিতাঃ মোঃ রাজাউল্লা ইসলাম,উভয় জেলাঃ সাতক্ষীরা বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সেলিম রেজা(৫১) এবং মোঃ মাসুদ রানা(২০) এর গাড়ী তল্লাশি করে ৫৯০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৬,৩৬৫/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD