বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ঐক্যফ্রন্টকে সংলাপে আহ্বান যে কারণে

ঐক্যফ্রন্টকে সংলাপে আহ্বান যে কারণে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের আবারো সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য।  ১৪ জানুয়ারি সোমবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এসময় তিনি আরো বলেন, ‘সারা বিশ্ব, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব সদ্য সমাপ্ত যে নির্বাচনকে অভিনন্দিত করেছে। সেই নির্বাচনের পর আর কোনো নতুন নির্বাচনের প্রসঙ্গ হাস্যকর।’ 

সেতুমন্ত্রী বলেন, ‘যারা ভেবেছিল দলীয় অন্তর্কলহে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ এতটাই ঐক্যবদ্ধ ছিল যে বিজয় থেকে মহাবিজয়ে উন্নীত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কিছুটা দুর্ভোগ হবে। জনগণের কাছে আগাম ক্ষমা চেয়ে সবাইকে বিজয় সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। কেননা, এই মহানগরবাসীই নৌকাকে ক্ষমতায় এনেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD