বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা হবে : গৃহায়ণ মন্ত্রী

ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা হবে : গৃহায়ণ মন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আইন অমান্য করে কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়ার পর এগুলো ভেঙে ফেলা হবে। প্রথমে এ ভবনগুলো ভাঙার জন্য মালিকদের অনুরোধ করা হবে। তারা নিজেরা না ভাঙলে সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে।’

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের ১১টি উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। কিছুটা সময় দিন। একটা রেডিক্যাল চেঞ্জ দেখতে পাবেন। এই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের ক্ষেত্রে আদালতে ৮ হাজার মামলা রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আইন অমান্য করে কিছু করতে চাই না। আবার ঠুনকো বিষয়ে আইনের অজুহাতে কোনও কিছু থেমে থাকবে না।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, দুর্যোগ আসবেই। সেই দুর্যোগ মোকাবিলা করে যেকোনো অনাকাঙিক্ষত মৃত্যু ঠেকাতে হবে।’

এ ছাড়াও রাজউকের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গঁৎবাধা অভিযোগ নয়, সুনির্দিষ্ট করে অভিযোগ করুন। দেখুন প্রতিকার পান কিনা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD