বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন : তথ্যমন্ত্রী

২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন : তথ্যমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারির মধ্যে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও সংবর্ধনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ বিষয়টি জানান।

দীর্ঘদিন ধরেই নতুন ওয়েজবোর্ডের জন্য দাবি জানাচ্ছেন সাংবাদিকরা। তার প্রেক্ষিতে সাংবাদিকদের বহুল কাঙ্ক্ষিত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের আবাসনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি আগে থেকেই জানেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে তিনি সব ধরনের ব্যবস্থা নেবেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একদিকে যেমন রাষ্ট্র ও উন্নয়নের জন্য কাজ করতে পারে, তেমনি অপসাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের বড় ক্ষতি করতে পারে।

বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ও ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের যুগ্ম মহাসচিব আকতার হোসেন, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD