শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দীর্ঘ দেড় মাসেও শিক্ষার্থী জান্নাতি উদ্ধার না হওয়ায় পরিবারের সংবাদ সম্মেলন।

দীর্ঘ দেড় মাসেও শিক্ষার্থী জান্নাতি উদ্ধার না হওয়ায় পরিবারের সংবাদ সম্মেলন।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত শিশু জান্নাতি আক্তারকে উদ্ধারে প্রশাসনের সহযোগীতা চাইলেন ভিকটিমের পরিবার। শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে কান্নাভেজা কন্ঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর পিতা মো: মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভিকটিম শিশু’র মা মোসা: রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: লতিফ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, ’আমার মেয়ে জান্নাতি আক্তার লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী গত ২২ আগষ্ট সকাল ৮:৩০ ঘটিকায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ী থেকে স্কুলে যায়। এরপর সে এখন পর্যন্ত বাড়ী ফেরেনি। এ ঘটনায় ২৩ আগষ্ট আমি কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করি। পহেলা সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বি কে প্রধান আসামী করে ৭ জনের নামে অপহরন মামলা দায়ের করি। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামী রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরা সহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরনের ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে জান্নাতী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো: জাকির বলেন, ’মামলা দায়েরের পর এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। তিনি আরও জানান, ভিকটিমকে উদ্ধার সহ এজাহার ভুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD