বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলায় ফের মাঠে নামছে পুলিশ

ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলায় ফের মাঠে নামছে পুলিশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং যান চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে চতুর্থবারের মতো মাঠে নামছে পুলিশ। আগামী ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে তারা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, আগামী ১৫ দিন ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হবে। পুলিশের পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা আনতে কাজ করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ গার্ল গাইডের সদস্যরা।

এ ব্যাপারে গতকাল রবিবার দেওয়া এক বিবৃতিতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া দাবি করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নেওয়া ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ ও ট্রাফিক সচেতনতা মাস পালনের মাধ্যমে ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি এ কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির কারণে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হচ্ছে।

তিনি জানান, সাধারণ জনগণ ও চালকদের ট্রাফিক আইন না মানার সংস্কৃতি, অপর্যাপ্ত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সুবিধাসহ আরও কিছু কারণে ঢাকায় রাতারাতি ট্রাফিক শৃঙ্খলা সম্ভব হচ্ছে না। তবে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতার ফলে ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি এখন অনেকটাই দৃশ্যমান। সেজন্য চতুর্থবারের মতো ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করা হবে। আর এরই অংশ হিসেবে আগামী ১৫ দিনের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম সফল করার জন্য নগরবাসীকে সহযোগিতার অনুরোধও জানান ডিএমপি কমিশনার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD