মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শরীয়তপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

শরীয়তপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

Sharing is caring!

শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। গতকাল রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ডাকাত সর্দার জাহাঙ্গীর ও রাসেল হাওলাদার। জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ অন্য মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির উজ্জামান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পুলিশ সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর আকন ও সদস্য রাসেল হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরো জানান, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD