শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অভিনেত্রী জাহানারা ভূঁইয়াকে বাঁচাতে কিডনি প্রয়োজন

অভিনেত্রী জাহানারা ভূঁইয়াকে বাঁচাতে কিডনি প্রয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একসময়ের ডাকসাইটে চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গীতিকার ও নির্মাতা প্রযোজক হিসেবে তিনি পরিচিত। সত্তর-আশির দশকের নানা চলচ্চিত্রে তিনি তার স্বাক্ষর রেখেছেন। গত ১৪ মাস ধরে মিনিসোটা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ দিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছেন। এর ফলে তার দুটি কিডনিই অচল হয়ে গেছে।

জাহানারা ভূঁইয়ার ছোট ভাই মনজুর এলাহী বলেন, সপ্তাহে তিন দিন ওনার ডায়ালাইসিস করতে হয়। ডাক্তাররা বলেছেন একটা কিডনি সংযোজন করতে পারলে তাকে বাঁচানো যাবে।

তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন যাতে কেউ একটি কিডনি দান করে। শুধু তাই নয়, ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন মনজুর। 

মনজুর বলেন, ‘আমার বড় বোন জাহানারা ভূঁইয়া দীর্ঘ দিন যাবৎ আমেরিকার একটি হাসপাতালে কিডনি জনিত রোগে ভর্তি আছেন, তার দুইটি কিডনিই অচল, ডায়ালাইসিসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, ডাক্তার বলেছেন একটি কিডনি সংস্থাপন করতে পারলে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব। তাই আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি একটি কিডনি দান করেন তাহলে একজন উজ্জ্বল নক্ষত্রের জীবন বেঁচে যেতে পারে আল্লাহর রহমতে। দান কারিকে পুরস্কৃত করা হবে।’ পোস্টের নিচে তিনি ০১৭১০৯৩১৫২৫ নম্বরটি দিয়ে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য জাহানারা ভূঁইয়ার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে গীতিকার হিসেবে। স্বামী চিত্র পরিচালক সিরাজুল ইসলামের ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন। আশির দশকে ‘সত্তা’ ছবিতে খলনায়িকা চরিত্রে অভিনয় করার ভেতর দিয়ে অভিনয়েও নাম লেখান। এরপর চরিত্রাভিনেত্রী হিসেবে প্রায় তিন শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনাও করেছেন তিনি। ‘সিঁদুর নিওনা মুছে’ তার পরিচালিত ছবি।

যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যে বসবাস করেন জাহানারা ভূঁইয়া। সেখানেই ছেলের তত্ত্বাবধানে থাকেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD