বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে ইউনিয়ন পর্যায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প এর আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত।

বরিশালে ইউনিয়ন পর্যায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প এর আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত।

Sharing is caring!

শেখ হাসিনার দর্শন মৎস্য সম্পদ উন্নয়ন এই স্লোগান নিয়ে আজ ১৮ আগস্ট বুধবার সকাল ১১ টায় মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শ ম রেজাউল করিম এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক রিজার্ভ মৎস্য অধিদপ্তর ঢাকা আজিজুল হক, প্রকল্প পরিচালক ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) মোহাম্মদ হাবিবুর রহমান, উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিছুর রহমান তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ। আলোচনা সভার শুরুতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) এর বরিশাল বিভাগের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

উপস্থাপনা শেষে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেন অতিথিরা। পরে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তর এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD