মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় যুবলীগ নেতা ‘ভিপি জিয়া’ গ্রেপ্তার।

কলাপাড়ায় যুবলীগ নেতা ‘ভিপি জিয়া’ গ্রেপ্তার।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি এবং মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো: জিয়াউর রহমান (ভিপি জিয়া)কে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার রাত চারটায় কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।

স্থানীয় ও কলাপাড়া থানা সূত্রে জানা যায়, ভিপি জিয়া পূর্ব মিঠাগঞ্জ গ্রামের নুর ইসলাম বয়াতীর বাড়িতে গিয়ে গত ১৩ জুলাই হামলা চালিয়ে নুর ইসলাম বয়াতীকে মারধর করে জখম করেন। এ সময় নুর ইসলাম বয়াতীকে রক্ষা করতে গেলে তাঁর ছোট ভাই নুর হোসাইনসহ নিকটাত্মীয় আরো ৮/১০ জনকে হামলা চালিয়ে আহত করা হয়। সন্ত্রাসী ওই হামলার ঘটনায় গত ৪ আগষ্ট ভিপি জিয়াকে প্রধান আসামী করে নুর ইসলাম বয়াতী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার আসামী হিসেবে অভিযান চালিয়ে ভিপি জিয়াকে গ্রেপ্তার করেছে।

এদিকে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নুর হোসাইন স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগে ভিপি জিয়ার অনৈতিক কর্মকান্ড থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের রক্ষার জন্য আবেদন জানিয়েছেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আসাদুর রহমান জানান, মঙ্গলবার ভিপি জিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD