মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
অবৈধ বাঁধ উন্মুক্ত করেছেন উপজেলা প্রশাসন।।

অবৈধ বাঁধ উন্মুক্ত করেছেন উপজেলা প্রশাসন।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলীতে দুই কিলোমিটার দীর্ঘ একটি খালের চারটি অবৈধ বাঁধ অপসারণ করেছেন উপজেলা ভূমি প্রশাসন। রবিবার উপজেলার বালিয়াতলী ইউপির লেমুপাড়া মৌজার খালটি প্রভাবশালীদের থেকে মুক্ত করেন উপজেলা প্রশাসন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পানতির খালটি দীর্ঘদিন ধরে এলাকার প্রভানশালী মাসুদ তালুকদারের নেতৃত্বে একটি মহল পানির প্রবাহ আটকে মাছের ঘের করে আসছিল। দুই কিলোমিটার দীর্ঘ এ খালটির ৪টি বাঁধ এবং ১৬টি ভ্যাসন জাল অপসারণ করা হয়েছে। এতে দুই হাজার একর জমির আমন চাষাবাদের অনিশ্চয়তা কেটে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এক হাজার কৃষকের আমন বীজতলা পানিতে তলিয়ে পচে গেছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) কামরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে অনেক কষ্টে দুই দিন ধরে বাঁধগুলো কাটা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক আজকের পত্রিকাকে জানান, এলাকাবাসী অভিযোগ করায় উপজেলা প্রশাসনের মাধ্যমে চারটি বাঁধ এবং ১৬টি জাল অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলায় যতগুলো অবৈধ বাঁধ রয়েছে তা পর্যায়ক্রমে সবই অপসারণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD