রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাজধানীর বিভিন্নস্থানে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর বিভিন্নস্থানে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীর কয়েকটি স্থানের বিভিন্ন কারখানার শ্রমিকরা ফের সড়কে নেমে বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীর ভাষানটেক, দারুস সালামের কয়েকটি কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বর্তমানে ভাষানটেক সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার সকাল ১০টার পর থেকে মিরপুর এলাকার দারুস সালাম, টেকনিক্যাল, বাংলা কলেজের সামনের সড়ক, শেওড়া পাড়া, মিরপুর-১৪ নম্বর এলাকায় সড়কে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। এতে ওইসব এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে ভাষানটেকে যান চলাচল বন্ধ রয়েছে।

মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, বাংলা কলেজের সামনের সড়কে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাংচুর করেছে শ্রমিকরা। ভাংচুরের ভয়ে অন্যান্য গাড়িও বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

একই সময় শেওড়াপাড়ার কয়েকটি কারখানার শ্রমিকরাও সড়কে নেমে আসে। তাদের অবস্থানের কারণে রোকেয়া সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে শ্রমিকদের বাধা না মেনে কয়েকটি মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করলে চালককে মারধর করা হয় ও বাইকটি ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি কারও ভাঙচুর করা হয়। শেওড়াপাড়া, টোলারবাগ, মিরপুর-১৪ থেকেও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD