মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নগরীসহ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকাদান

নগরীসহ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকাদান

Sharing is caring!

বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৫৪৮ জনকে বেশি করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে।

তারপরেও অনলাইনে আবেদন করা সত্বেও প্রথম সারির অনেকেই এখন পর্যন্ত টিকা পাননি। তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, জেলার ১০ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিলো ৫২ হাজার দুইশ’। সেখানে টিকা দেওয়া হয়েছে ৫৬ হাজার ২১৮ জনকে। একইভাবে সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার।

সেখানে দেওয়া হয়েছে ১৯ হাজার ৫৩০ জনকে। সিভিল সার্জন আরও বলেন, জেলার দশটি উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রের ২৬১টি বুথে চলেছে টিকা ক্যাম্পেইন। এসব ক্যাম্পে লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার ১৮ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে নিবন্ধনকৃতদের টিকা দেওয়া চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসব কেন্দ্রে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫৩০ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে। অপরদিকে একাধিক শিক্ষকরা বলেন, তারা করোনার প্রতিষেধক টিকা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করা করলেও এখন পর্যন্ত টিকা দেওয়ার ম্যাসেজ পাননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD