বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের নিয়োগের অবসান

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের নিয়োগের অবসান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নতুন সরকার গঠন হওয়ার মধ্য দিয়ে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ অবসানের তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারের (১০ জানুয়ারি) স্বাক্ষর করা আদেশটি প্রকাশিত হয় শুক্রবার।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।

২০১৪ সালে বিএনপির বর্জনের নির্বাচনে মহাজোট জয়ের পর সরকার গঠনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় পার্টি বিগত সরকারে বিরোধী দল হিসেবে সংসদে ছিল। যদিও তাদের তিনজন সদস্য ছিলেন মন্ত্রিসভার সদস্য।
 
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে নির্বাচনে ২৫৭ আসন পেয়ে জয় পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি ২২টি আসনে জয় পায়।

এবারের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এরশাদের জাতীয় পার্টিই আবারো বিরোধী দলের ভূমিকা পালন করবে। আর এরশাদ সংসদে বিরোদী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন। এবার জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায়ও কেউ নেই।

তবে এবার শেখ হাসিনা ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করলেও শরিক কোনো দল থেকেই মন্ত্রী নিয়োগ দেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD