মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
চাষাবাদের সময় কৃষককে কুপিয়ে যখম

চাষাবাদের সময় কৃষককে কুপিয়ে যখম

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শামীম মৃধা (২৩) নামের এক কৃষককে জমি চাষের সময় কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। এ সময় চাষাবাদের জমি দখলে বাঁধা দেয়ায় তার পিতাকেও লোহার সাবল দিয়ে  সারা শরীরে পিটিয়ে আহত করা হয়। রোববার শেষ বিকালে কলাপাড়া ও আমতলী উপজেলার মধ্য সীমানাবর্তী পুজাঁখোলা গ্রামে আহতদের ওপর এমন সশস্ত্র হামলার পর ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

আহত আলম মৃধা (৫২) জানান, প্রতি বছরের মতো এবছরও জমি বর্গা নিয়ে ওই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলাম। এসময় কিছু বুঝে ওঠার আগেই কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের মোশারেফ শিকদার, মঞ্জু শিকদার,বাবুল শিকদার ও রিয়াজ শিকদার সহ আরো ৫/৭ জন মিলে আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় এলোপাথারী আমাকে পিটিয়ে এবং আমার ছেলেকে কুপিয়ে কাঁদার মধ্যেই ফেলে রেখে যায়।
জমির মালিক আমতলীর বাসীন্দা সাইফুল ইসলাম জানান, আমাদের ক্রয়ক্রিত জমি আমরা দীর্ঘবছর যাবৎ আহতদের মাধ্যমে বর্গা দিয়ে চাষাবাদ করে আসছি। তবে এবিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

এবিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু জানান,আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি, আমি খোঁজ নিয়ে দেখছি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমতলী থানার। তবে আইনি প্রক্রিয়ানুযায়ী আমারা অভিযুক্তদের আটক করতে পারবো।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম জানান, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD