শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বরিশালে জেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ সম্পন্ন

বরিশালে জেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ সম্পন্ন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন।

এতে করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া চেয়ে খাওয়া মানুষের খাবারের কষ্টোটা বহুগুণে বেড়ে যায় এমন পরিস্থিতিতে বরিশাল শহরের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার দুপুরে বিতরণ করে আসছে।

তাদের এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তাদের পাশে এসে দাঁড়ান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আজ ২রা আগস্ট সোমবার দুপুর ২ টায় কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ৩০ গোডাউন বধ্যভূমি নদীর পাড়ে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সহকারী কমিশনার নিরুপম মজুমদারসহ ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশালের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ তরুণরা এবার একত্রিত হয়ে কাজ শুরু করেছি নগরীর বিভিন্ন স্থানের অভুক্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের। গত ৮ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

লকডাউন চলা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাবো তারা। তাদের সমন্বিত উদ্যোগের নাম ‘ইয়ূথ ফর কোভিড রেসপন্স, বরিশাল’। তাদের এমন উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে আছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

উক্ত আয়োজক সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং যুক্ত আছেন বেশ কিছু সাধারণ তরুণ। এ সকল তরুণরা ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD