মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ফোন দিয়ে ডিসির কাছে সহায়তা চাইলেন বিরেন ১০ মিনিটে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশালে ফোন দিয়ে ডিসির কাছে সহায়তা চাইলেন বিরেন ১০ মিনিটে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ বরিশালে ফোন দিয়ে ডিসির কাছে সহায়তা চাইলেন বিরেন ১০ মিনিটে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিশ্ব যখন করোনা ভাইরাসের প্রভাবে দিশেহারা তখন একক নেতৃত্বে গোটা বাংলাদেশকে সামলাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিনি সবসময় দেশের গরীব, দুঃখী অসহায় মানুষের কথা ভাবেন তাদের জন্য কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। তাইতো দেশের করোনা পরিস্থিতিতে একজন মানুষও যাতে অনাহারে না থাকে তার জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রীর ব্যবস্থা করেছেন তিনি। আর তার সেই কার্যক্রমকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আজ ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আযহার চাঁদ রাত্রি রাত সাড়ে ১০ টায় বরিশালের জেলা প্রশাসকের সরকারি নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাইলেন বরিশাল সিটি কর্পোরেশন কাউনিয়া এলাকার বাসিন্দা বিরেন রাড়ৈই। ফোন করার ১০ মিনিটের মধ্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী নিয়ে হাজির হলেন সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন বিরেন। তিনি বলেন, আমি এক ভাইয়ের কাছে আমার কষ্টের কথা কইলে সে ডিসি স্যারের নাম্বার দিয়া কয়। এই হানে ফোন দিলে নাকি প্রধানমন্ত্রী খাবার পাঠায় আমি কিছু চিন্তা না কইরা ফোন দি। এক স্যারে ফোন ধরে হের কাছে আমি সাহায্যের কথা কইলেই সে কয় বাবা আপনি আপনার ঠিকানা বলেন আপনার কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে যাবে। হের সাথে কথা বলার সাথে সাথেই আপনেরা আইছেন। এমনটি করে একা একা বলতে থাকেন বিরেন। অবিশ্বাস্য ভাবে মাত্র ১০ মিনিটে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD