রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
চামড়া শিল্প রক্ষার দাবি ইশা ছাত্র আন্দোলনের

চামড়া শিল্প রক্ষার দাবি ইশা ছাত্র আন্দোলনের

Sharing is caring!

দেশের সমৃদ্ধি অর্জনে চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।  সোমবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর কমিটি।

সংগঠনের বরিশাল মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মুহাম্মদ আসিফুল ইসলাম, মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ ইবরাহীম খান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভন, দাওয়া ও প্রশিক্ষন সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইয়াকুব সিয়াম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে চামড়া শিল্প রক্ষা ও সিন্ডিকেটের হাত থেকে এ শিল্পকে বাঁচাতে সরকারকেই কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তারা বলেন, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি আয় কমে গিয়ে ৭৯৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়ায়। রপ্তানি আয়ের দিক থেকে ২য় স্থান হারিয়ে চামড়া খাত ৩য় স্থানে নেমে এসেছে। তাই চামড়া শিল্প রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD