শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে মিথ্যা ছিনতাইয়ের নাটক

বরিশালে মিথ্যা ছিনতাইয়ের নাটক

Sharing is caring!

বরিশালে মিথ্যা ছিনতাইয়ের নাটক সাজিয়ে মোবাইল ব্যাংকিং নগদ কোম্পানির টাকা আত্মসাতের পরিকল্পনার রহস্য উন্মোচন করেছে বরিশার মেট্রোপলিটন পুলিশ। রোববার সন্ধ্যা রাতে কোতয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া এলাকায় ছিনতাই করে নগদ কোম্পানির ৮লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ছিলো পুরোপুরি সাজানো। এঘটনায় ছিনতাইয়ের নাটক সাজানো নুরুল্লাহ মোমেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে ব্লেড উদ্ধার করেছে পুলিশ।

নগদ কোম্পানির ওই যুবক নুরুল্লাহ মোমেন নিজিই নিজেকে ব্লেড দিয়ে আঘাত করার পর স্থানীয় এক ফামের্সীতে গিয়ে বেন্ডিস করে টাকা ছিনতাইয়ের নাটক সাজায়। সে বরিশাল ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর “জি টু কনসোর্টিয়াম” এর ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন। নুরুল্লাহ মোমেন বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে।

নুরুল্লাহ মোমেন ওই সময় অভিযোগ করেন, সারাদিন নগদের অর্থ সংগ্রহ করে সন্ধ্যার দিকে পায়ে হেটে অফিস নগরের সিঅ্যান্ডবি রোডের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমথ্যে বৈদ্যপাড়া এলাকায় অনেকটা আকস্মিক তিনজনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মারধর করাসহ এলোপাতাড়ি কুপিয়ে নগদ ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় তৎখানিক কাজ শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নুরুল্লাহ মোমেনের দেওয়া বক্তব্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিসি ক্যামেরা দেখে। কিন্তু ওই দিন নুরুল্লাহ মোমেনের কথা অনুযায়ী সেখানে ছিনতাইয়ের কোন ঘটনা দেখা যায়নি। পরে পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে ছিনতাইয়ের ঘটনা সাজানো বলে পুলিশকে জানায়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, নগরীতে ৮লক্ষ টাকা ছিনতাইয়ের একটি ঘটনা সাজানো হয়েছিলো। সে টাকা আত্মসাতের বিসয়টি ছিনতাইয়ের ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিলো। এজন্য সে রোববার সন্ধ্রায় একটি ছিনতায়ের ঘটনা সাজায়। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কশিশনার এওর নির্দেশে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করি। ঘটনাস্থল যেখানে দেখিয়েছেন সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিসি ক্যামেরা দেখে রহস্য উদঘাটনে সক্ষম হই।
তিনি আরো বলেন, ওই যুবকে নিজেই স্বিকার করে বলেন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি সে নিজেই ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করে পাশের একটি ফামের্সীতে গিয়ে বেন্ডিশ করে। তার দেখানো অনুয়ায়ী স্থান থেকে আমরা সেই ব্লেডটি উদ্ধার করেছি। পাশাপাশি আমরা টাকার ব্যাগটিও উদ্ধার করেছি। এই ঘটনা কেন করেছিলো এমন প্রশ্নের জবাবে সে বলে সে নগদের ৬মাস পূর্বে চাকুরী নেয়। ইতমধ্যে সে অনেক টাকা ঋনগ্রস্থ হয়ে পরে।

এঘটনায় ছিনতাইয়ের ঘটনা সাজানো নুরুল্লাহ মোমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগদ কোম্পানী মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD